চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালিতে এনসিপির ‘প্রবাস থেকে প্রথম ভোট’ শীর্ষক আলোচনা

এমদাদুল হক এমদাদুল হক
১২:৪৩ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৫
প্রবাস সংবাদ
A A
ইতালিতে এনসিপির 'প্রবাস থেকে প্রথম ভোট' আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

ইতালির রোমে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি শাখার আয়োজনে ‘প্রবাস থেকে প্রথম ভোট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ও পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ হয়েছে।

প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরতে অনুষ্ঠিত সভায় দলটির নেতাকর্মীরা ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি। এক্ষেত্রে পোস্টাল ভোট পদ্ধতি প্রবাসীদের জন্য বড় সুযোগ, যা তাদের নাগরিক অধিকার বাস্তবায়নে সহায়ক হবে।

সভায় প্রবাসীদের ভোটার তালিকায় নিবন্ধন, প্রয়োজনীয় নথিপত্র, দূতাবাসের সহযোগিতা এবং নির্বাচন কমিশনের করণীয় নিয়েও বিশদ আলোচনা হয়।

আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ইউরোপ প্রতিনিধি নাজমুল বাশার এর সভাপতিত্বে ও সোলায়মান সাদি ও সাজিদুর রহমান এর যৌথ সঞ্চালনায় অনলাইনে যুক্ত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি ইতালি শাখার আহবায়ক রাসেল মোহাম্মদ, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, সদস্য সচিব সালাউদ্দিন আকন, যুগ্ম সদস্য সচিব নাহিদ ইবনে জিহাদ, সিনিয়র সদস্য শেখ তরিকুল ইসলাম, কার্যনির্বাহী সচিব আল ফয়সাল, মিডিয়া প্রচার তাসরিফ হালদার, যুব সচিব মেহেদী হাসান, অর্থ সচিব আলামিন বেপারি সহ নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা।

Reneta

সভায় এনসিপি ইতালি আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ছাড়াও দলের ইউরোপীয় নেতারা সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনা দেন। সভায় উপস্থিত সকলেই প্রবাসে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রবাসীদের অংশগ্রহণে জাতীয় নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বমূলক করে তুলতে এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিপিপ্রবাস থেকে প্রথম ভোট
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT