বাংলাদেশ

পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর নির্ধারণ

প্রধান নির্বাচন কমিশনার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ নির্বাচন কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত নির্ধারণ করেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে  কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, ইসি সচিব আখতার আহমেদের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

উল্লেখ্য, পোস্টাল ভোট বিডি অ্যাপে ২৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত, মোট ৬ লক্ষ ৭৯ হাজার ১৮৬ জন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে।

বিষয়:নিবন্ধন পোস্টাল ভোট বাংলাদেশ নির্বাচন কমিশন সময়সীমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…