গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে অ্যাম্বাসেডর নিয়োগ দেবে এনসিপি

ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সংগঠিত প্রচারণায় নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে দেশব্যাপী ২৭০ জন অ্যাম্বাসেডর নিয়োগ দেবে এনসিপি। যার নেতৃত্বে থাকবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সম্প্রতি এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির সভায় সিদ্ধান্ত হয়।
এনসিপি সুত্রে জানা গেছে, নিজেদের প্রার্থী থাকা আসনে প্রার্থীর নেতৃত্বে, আর প্রার্থী না থাকা আসনে ‘অ্যাম্বাসেডর’ বা প্রতিনিধির মাধ্যমে প্রচারণা চালাবে এনসিপি।
সংসদ নির্বাচনের প্রস্তুতি, গণভোটের প্রচারণা, মাঠপর্যায়ের সমন্বয়, মিডিয়া কার্যক্রম ও মনিটরিং জোরদার করতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত ৯ জানুয়ারি রাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন ৩১ সদস্যের এই নতুন কমিটির অনুমোদন দেন। কমিটির চেয়ারম্যান করা হয় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান মনিরা শারমিন। ছাড়াও কমিটিতে আরও ২৯ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।






