প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২ নভেম্বর) বিকাল ৩টায় নির্বাচন কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন।
শনিবার (১ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ তথ্য জানান।
বৈঠকে এনসিপির প্রতিনিধিদলে থাকবেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ও পলিসি অ্যান্ড রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।







