রাজনীতি

সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের রায় কার্যকরের দাবি এনসিপির

সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী তিন ব্যক্তি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে অংশ নেওয়া তিন ব্যক্তি, একটি পত্রিকা বা মিডিয়া ইভেন্টের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের সিস্টেম সংস্কার, দৃশ্যমান বিচার ও জুলাই হত্যাকাণ্ডের রায় কার্যকর না হওয়া পর্যন্ত এই সরকার যেন অন্য কিছু চিন্তা না করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

বুধবার ২৩ জুলাই সকালে চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলে।

সারজিস আলম বলেন, শহীদদের মায়েরা কান্না করতে করতে তাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে। নতুন আরেক জুলাই এসেছে। কিন্তু কোন দৃশ্যমান বিচার লক্ষ্য করা যায়নি। জুলাই ঘটনার জন্য দায়ী খুনি হাসিনাসহ জড়িত সকলের বিচার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কোন ধরনের বিচার না করে অন্য কোন কিছু চিন্তা না করার জোর দাবি জানান তিনি।

সভার শুরুতে শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় জুলাই আন্দোলনের নেতাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে শহীদ পরিবারের সদস্যরা। স্বজন হারিয়ে তাদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন নেতৃবৃন্দের কাছে।

চাঁদপুরে এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ড. ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। বেতন-ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

বিষয়:চাঁদপুর জুলাই হত্যাকান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…