জনপদ

জামিন পেলেন কেন্দ্রীয় এনসিপি নেতা তারেক রেজা

বাংলাদেশি যুবক, গগনচুম্বী ভবনের সামনে দাঁড়িয়ে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক, গগনচুম্বী ভবনের সামনে দাঁড়িয়ে, বাংলাদেশের সংবাদ ও তথ্যের জন্য চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঝিনাইদহ ছাত্রদলের দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা জামিন পেয়েছেন।

সোমবার (২৫ মে) ঝিনাইদহ আদালত তাকে জামিন দিয়েছে।

তবে একই মামলায় জাতীয় যুবশক্তির সংগঠক অয়ন জামিন পাননি বলে জানা গেছে।

তারেক রেজা ও অয়নের পক্ষে আদালতে শুনানি করেন এনসিপির আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর, অ্যাডভোকেট আরমান হোসাইন, অ্যাডভোকেট জায়েদ বিন নাসের, অ্যাডভোকেট মমিনুল হাসান ও অ্যাডভোকেট ইসমাইল হোসেন।

জেলা এনসিপি সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতার মামলায় জাতীয় যুবশক্তির নেতা অয়ন রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল এনসিপি। সেই সংবাদ সম্মেলনে অংশ নিতে যাচ্ছিলেন তারেক রেজা। সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিষয়:এনসিপি জাতীয় নাগরিক পার্টি জামিন ঝিনাইদহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…