এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক পদত্যাগ করেছেন

ছবি: সংগৃহীত
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ধারা অব্যাহত রয়েছে। সর্বশেষ দলটির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন পদত্যাগ করেছেন।
মঙ্গলবার ১ জানুয়ারি বিকালে তিনি দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে বলেন, তিনি এনসিপি থেকে সরে দাঁড়িয়েছেন এবং বিকাল ৫টার দিকে অনলাইনের মাধ্যমে আহ্বায়কের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






