জনপদ

সংবাদ সম্মেলন থেকে গ্রেফতার এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা

সংবাদ সম্মেলন থেকে গ্রেফতার হওয়া এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা ও তারেক রেজার ছবি, যেখানে তিনি গ্রেফতার হন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সংবাদ সম্মেলন করতে এসে গ্রেফতার হয়েছে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।

রোববার ২৪ মে সন্ধ্যায় শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম এলাকার ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

তারেক রেজা ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবিরের দায়ের করা হামলা, হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামী।

রোববার সন্ধ্যায় এনসিপি নেতা তারেক রেজা ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন। সন্ধ্যা ৭ টার দিকে মিলনায়তনের সামনে পৌঁছানোর সাথে সাথে এনসিপি নেতা তারেক রেজাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামানসহ পুলিশ, সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত শুক্রবার ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ওপর ডিম নিক্ষেপ ও হামলা করা হয়। এ ঘটনায় তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের ৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরদিন দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির মামলা করেন। ওই মামলায় সন্ধ্যায় তারেক রেজাকে গ্রেফতার করা হয়।

বিষয়:এনসিপি নেতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…