সংবিধানে আদৌ কোন মূলনীতি থাকা দরকার কি না এ নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৭২ এর সংবিধান ও এর পরবর্তীতে সংবিধান সংশোধনীগুলো দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। এক ব্যক্তি যেন দু’বারের বেশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হতে না পারেন সংবিধানে সেই বিধান রাখাসহ বিভিন্ন সুপারিশ দিয়েছে এনসিপি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে স্থায়ী রূপ দিতে রাষ্ট্র সংস্কারে ঐকমত্যের ওপর তাগিদ দিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ।







