চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জিয়ার সৈনিক’ স্লোগান তুলে মাসউদের ওপর হামলা: এনসিপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

নোয়াখালীর হাতিয়ায় পথসভাকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এবং এনসিপির নেতাকর্মীদের ওপর ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’সহ একাধিক স্লোগান তুলে বিএনপি’র কিছু নেতাকর্মী হামলা করেছেন বলে অভিযোগ করেছে সংগঠনটি। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছে বলে দাবি করেছে এনসিপি।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। বিবৃতিতে তারা জড়িত প্রত্যেককে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি মনে করে, এই ধরনের হামলার ঘটনা পুরোনো রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ এবং রাজনৈতিক অধিকার চর্চার ওপর কর্তৃত্ববাদী হস্তক্ষেপ। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ঠিক একই কায়দায় স্লোগান দিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা করা হতো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতাকর্মীরাও দীর্ঘদিন ধরে পতিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ কর্তৃক ঠিক একইভাবে নির্যাতিত হয়েছে। ফলে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এই ধরণের সংস্কৃতির পুনরাবৃত্তি চাই না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই হামলার সাথে জড়িত প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এই হামলায় জড়িত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শীঘ্রই সাংগঠনিক ব্যবস্থা নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আহ্বান জানায় জাতীয় নাগরিক পার্টি।

এর আগে হামলার ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বিক্ষোভ মিছিল করেন এনসিপির নেতারা। মিছিলটি বাংলা মোটর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে পুনরায় বাংলামটরে ফিরে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিপিজিয়ার সৈনিকনোয়াখালী
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির ‘প্রথম’ হ্যাটট্রিক, মেসিময় জয়ে শুরু বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার

জুন ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুত মৌলভীবাজার

জুন ১৭, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার

জুন ১৭, ২০২৬

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ১৭, ২০২৬

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT