চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনসিএলে রানে সেরা সৌম্য, উইকেটে তানভীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সৌম্য সরকার ব্যাটিংয়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার শেষ হয়েছে জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসর। চ্যাম্পিয়ন হয়েছে রংপুর ডিভিশন। এবার রান সংগ্রহে সবার উপরে আছেন খুলনা ডিভিশনের ওপেনার সৌম্য সরকার। উইকেট সংগ্রহের সবার উপরে বরিশাল ডিভিশনের তানভীর ইসলাম।

জাতীয় দলের ওপেনার সৌম্য ৭ ম্যাচ খেলে ১৪ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে করেছেন ৬৩৩ রান। গড় ৪৫.২১ এবং স্ট্রাইকরেট ৭৬.৪৫। দ্বিতীয় সর্বোচ্চ রান তুলেছেন সিলেটের জাকির হাসান। জাতীয় দলের বাঁহাতি ওপেনার ১৩ ইনিংসে ব্যাট করে তুলেছেন ৬২৮ রান। গড় ৫৭.০৯ এবং স্ট্রাইকরেট ৬৩.৮৯। তৃতীয় সর্বোচ্চ রান ঘরোয়াতে দুর্দান্ত খেলতে থাকা ঢাকার মার্শাল আইয়ুব। ১২ ইনিংসে করেছেন ৬২৫ রান। জাকিরের থেকে গড় একটু বেশি ৬২.৫০ এবং স্ট্রাইকরেট ৫৮.৪১।

তালিকার চতুর্থ স্থানে আছেন রাজশাহীর প্রিতম কুমার। ১৪ ইনিংসে করেছেন ৫৭৪ রান এবং গড় ৪১, স্ট্রাইকরেট ৬২.৫৩। পঞ্চম স্থানে এবারের বিপিএলে সর্বোচ্চ দাম ওঠা ময়মনসিংহের নাঈম শেখ। ১২ ইনিংসে তুলেছেন ৫৪৭ রান। গড় ৪৯.৭৩ এবং স্ট্রাইকরেট ৬৮.৩৮।

সেরা দশে ৫৪৩ রান করে ছয়ে আছেন ঢাকার আশিকুর রহমান শিবলি, ৪৯৪ রান করে সাতে ঢাকার আনিসুল ইসলাম, ৪৫৩ রান করে আটে বরিশালের ইফতিখার হোসেন ইফতি, ৪৪০ রান করে নয়ে সিলেটের অমিত হাসান এবং ৪২১ রান করে ময়মনসিংহের আবু হায়দার রনি দশে।

উইকেট সংগ্রহে সবার উপরে বরিশালের তানভীর ইসলাম। জাতীয় দলের স্পিনার ১৩ ইনিংসে ৩৪ উইকেট নিয়ে সবার উপরে। দুইয়ে রংপুরের মুকিদুল ইসলাম মুগ্ধ। ৮ ইনিংসে ঝুলিতে পুরেছেন ২৯ উইকেট। তিনে চট্টগ্রামের নাঈম হাসান। ১৩ ইনিংসে ২৭ উইকেট নিয়েছেন।

উইকেট সংগ্রহে চারে বরিশালের রুয়েল মিয়া। ১২ ইনিংসে নিয়েছেন ২৭ উইকেট। পাঁচে সিলেটের আবু জায়েদ রাহি। ১০ ইনিংসে নিয়েছেন ২৫ উইকেট।

Reneta

২৩ উইকেট নিয়ে ছয়ে আছেন ময়মনসিংহের শুভাগত হোম চৌধুরী, ২২ উইকেট নিয়ে সাতে রাজশাহীর সানজামুল ইসলাম, ২২ উইকেট নিয়ে রংপুরের রবিউল ইসলাম আটে। ২১ উইকেট নিয়ে ময়মনসিংহের আসাদুল্লাহ হিল গালিব নয়ে এবং ২১ উইকেট নিয়ে চট্টগ্রামের ইরফান হোসাইন আছেন দশে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিএলখুলনাতানভীরবরিশালমুগ্ধরংপুরলিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT