এনসিসি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর আবেদন বাতিল

NCC Bank এর লোগো, যেখানে নীল ও লাল রঙের ডিজাইন এবং স্লোগান ‘With You. Always.’ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
এনসিসি ব্যাংকের ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড-২ ইস্যুর আবেদন বাতিল করে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ (১৬ অক্টোবর) বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের আগস্টে প্রাথমিক নোটিশ জারির পর এ বছরের ৯ অক্টোবর বিএসইসি এ সিদ্ধান্ত নিয়েছে।
তবে এনসিসি ব্যাংক এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে এবং কমিশনের কাছে পুনর্বিবেচনার আবেদন করবে বলে জানিয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




