চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে এনসিসি ব্যাংক ঘেরাও

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৭:৩৯ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে ন্যাশনাল ক্রেডিট এ্যান্ড কমার্স ব্যাংকের কালিহাতির রামপুর শাখার ব্যাংক কর্মকর্তা কর্তৃক গ্রাহকদের প্রায় এক কোটি দশ লাখ টাকা আত্নসাৎ এর অভিযোগে ব্যাংক ঘেরাও করেছে স্থানীয় গ্রাহকরা।

এ নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে স্থানীয় এলাকায়। এ বিষয়ে ছবি তুলতে গেলে ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা করে ব্যাংকের স্থানীয় দালালরা।

স্থানীয় কাতার প্রবাসী সাদ্দাম হোসেন দীর্ঘ দিন বিদেশে থাকা অবস্থায় পরিবারের মাধ্যমে এনসিসি ব্যাংক রামপুর শাখায় ৩৫ লাখ টাকা এফডিআর হিসাবে জমা রাখেন। গতকাল রবিবার সে ওই এফডিআর বিষয়ে জানতে আসেন। পরে জানতে পারেন তার একাউন্টে কোন টাকা নেই এবং এফডিআরটিও জাল!

Banglabid

এরপর জানা যায়, ব্যাংকের মার্কেটিং বিভাগের কর্মকর্তা মনিরুল ইসলাম এই ব্যাংক জালিয়াতির ঘটনার সাথে জড়িত। স্বাক্ষর জাল পুরো টাকাই তুলে ফেলেছে এই কর্মকর্তা। এসময় সকল গ্রাহকের মধ্যে বিষয়টি জানাজানি হয়ে গেলে অন্যান্য গ্রাহকরা ব্যাংক হিসাব নিতে গেলে আরো ৮ জনের ৬২ লাখ জালিয়াতির প্রমাণ পাওয়া যায়।

এসময় ব্যাংকে গ্রহকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা ব্যাংক স্টাফদের অবরুদ্ধ করে রাখে। টাকা ফেরত দেয়ার দাবি জানান সকল গ্রাহক। গ্রাহকদের সকল টাকা ফেরতসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

ঘটনার সত্যতা স্বীকার করেছে অভিযুক্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। ব্যাংকে আর্থিক লেনদেন নিয়ে উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে এসে সত্যতা পেয়েছে পুলিশ।

Reneta

এসময় পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা জানালেন তিনি। ৬২ লাখ টাকা জালিয়াতির কথা স্বীকার করে গ্রাহকদের টাকা ফেরত দেয়া হবে জানালেন ব্যাংকটির রামপুর শাখার ম্যানেজার আবুল কালাম আজাদ।

এছাড়াও অন্যান্য গ্রাহকের কাছ থেকে বিভিন্নভাবে আরো প্রায় ৫০ লাখ টাকা আত্নসাৎ করার কথাও স্বীকার করেছেন মনিরুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিসি ব্যাংকব্যাংক জালিয়াতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

পরবর্তী

ছবিতে ফাইনালের আগে বাংলাদেশ

পরবর্তী

ছবিতে ফাইনালের আগে বাংলাদেশ

ফারিয়ার দেখানো পথে মিমি!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT