বিনোদন

শাহরুখের বাড়িতে এনসিবির তল্লাশি

শাহরুখের বাড়ির বাইরে এনসিবি কর্মকর্তাদের তল্লাশি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান ও অন্যান্য ব্যক্তিরা বাড়ির বাইরে অবস্থান করছেন, যেখানে এনসিবি কর্মকর্তারা তল্লাশি চালাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুম্বাইয়ে শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এ হানা দিলো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বৃহস্পতিবার দুপুর থেকে বলিউডের এই সুপারস্টারের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সংস্থাটির গোয়েন্দা দল।

ভারতীয় শীর্ষস্থানীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনগুলোতে এখনও বিস্তারিত তথ্য আসেনি।

বৃহস্পতিবার সকালেই জেলবন্দি ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে আর্থার রোডের জেলে গিয়েছিলেন শাহরুখ। ছেলের সঙ্গে ১৫ মিনিটের মতো সময় কাটিয়েছেন তিনি।

তার কয়েক ঘণ্টার মধ্যেই তার বাস ভবনে তল্লাশি শুরু করলো এনসিবি।

বিষয়:বলিউড ভারত মান্নাত শাহরুখ খান সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…