চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনবিআরের রাজস্ব আদায় ৪ লাখ কোটি টাকা ছাড়াবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ২৭, জুন ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় ৪ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

শনিবার (২৭ জুন) তিনি বলেন, গত চার মাসে এনবিআরের কার্যক্রমে যে গতিশীলতা এসেছে, তার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হবে।

তিনি আরও বলেন, সামনে আরও কিছু নতুন উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এসব উদ্যোগ কার্যকর হলে আগামী অর্থবছরে অতিরিক্ত ২ লাখ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে বলে সরকার আশা করছে।

Banglabid

ঋণ পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার চাইলেই ঋণের চক্র থেকে বেরিয়ে আসতে পারছে না। কারণ, আগের সরকারের নেওয়া ঋণের সুদ পরিশোধের দায় বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।

জোনায়েদ সাকি বলেন, ঋণ গ্রহণ ও ঘাটতি বাজেট বাংলাদেশের জন্য নতুন কোনো বিষয় নয়। ২০১২ সালে নেওয়া অনেক উন্নয়ন প্রকল্প এখনও চলমান রয়েছে এবং সেগুলো শেষ করার দায়িত্ব বর্তমান সরকারের ওপর পড়েছে।

তবে সরকার ধীরে ধীরে ঋণনির্ভরতা কমানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। তিনি বলেন, রাজস্ব আদায় বৃদ্ধি ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর মাধ্যমে ঋণের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরজাতীয় রাজস্ব বোর্ডপরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিরাজস্ব আদায়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬

বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

আগস্ট ১৫, ২০২৬

খালেদা জিয়ার আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে যাওয়ার প্রত্যয়

আগস্ট ১৫, ২০২৬

কল্যাণমুখী রাষ্ট্র গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT