অর্থনীতি

ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর

বাংলাদেশ ব্যাংকের বহুতল ভবন, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার বাংলাদেশ ব্যাংকের আধুনিক বহুতল ভবন, যেখানে দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫ সালের মে মাসের কর মেয়াদের জন্য ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইভাস) এর মাধ্যমে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর জানায়, আইভাস এর মাধ্যমে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ১৯ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার কারণে বর্ধিত সরকারি ছুটির কথা বিবেচনা করেই এই সময়সীমা ১৯ জুন ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…