চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি শক্তিশালী শাসন ব্যবস্থা জরুরি: এনবিআর চেয়ারম্যান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A
আন্তর্জাতিক আর্থিক রিপোর্টিং ও নিয়ন্ত্রক কাঠামো নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, সরকারী ও বেসরকারী উভয় খাতের জন্য একটি শক্তিশালী এবং কার্যকর আর্থিক প্রতিবেদন ও নিয়ন্ত্রক কাঠামো প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি শক্তিশালী শাসন ব্যবস্থা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‘আর্থিক প্রতিবেদন ও নিয়ন্ত্রক কাঠামো: সরকারি ও বেসরকারি খাত’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, আর্থিক স্বচ্ছতা একটি সম্মিলিত দায়িত্ব, যা শুধু জাতীয় রাজম্ব বোর্ড ও করদাতাদের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি দুর্নীতি মোকাবিলা এবং সমৃদ্ধ জাতির গঠনের জন্য একটি জাতীয় কর্তব্য হিসেবে বিবেচনা করা উচিত।

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানটি বিশ্বব্যাংকের সহায়তায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আয়োজন করে। সময়পোযোগী সূচক ব্যবহার করে ২০২৫ সালের জন্য স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস অবজারভেন্স (ROSC A&A) এর তৃতীয় প্রতিবেদন তৈরি করার জন্য বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সাথে মতবিনিময় সূচনা করার জন্য আলোচনা সভাটি আয়োজন করা হয়।

Banglabid

এনবিআর চেয়ারম্যান রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান (এসওই), স্বায়ত্তশাসিত সংস্থা এবং আইনানুগ প্রতিষ্ঠানের বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন, এই প্রতিষ্ঠানসমূহ আন্তর্জাতিক হিসাবরক্ষণ মানদণ্ড অনুসরণ করতে বাধ্য, কিন্তু অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় অবকাঠামোর অভাব থাকায় তা সম্ভব হয় না। পেশাজীবীদের সহায়তায় কার্যকর আর্থিক প্রতিবেদন নিশ্চিত করার জন্য পরবর্তী আরওএসসি প্রতিবেদন তৈরি করার সময় তিনি পেশাগত শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির পাশাপাশি যথাযথ সিস্টেম বিকাশের উপর গুরুত্ব প্রদান করার জন্য পরামর্শ প্রদান করেন।

এর আগে ২০০৩ এবং ২০১৫ সালের আরওএসসি প্রতিবেদন বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে, যেখানে কর্পোরেট আর্থিক প্রতিবেদনকে উন্নত করার উপর গুরুত্ব দেয়া হয়েছে। ২০০৩ সালের প্রতিবেদনে অপর্যাপ্ত নিয়ন্ত্রক কাঠামো এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের কম প্রবণতাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দুর্বলতা তুলে ধরা হয় এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন পদ্ধতি (আইএফআরএস) গ্রহণ ও একটি স্বাধীন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) গঠনের সুপারিশ করা হয়। ২০১৫ সালের আরওএসসি প্রতিবেদন দক্ষতা উন্নয়ন কার্যক্রমের প্রাত গুরুত্ব প্রদান করা হলেও মানদন্ড পালনের চ্যালেঞ্জ অব্যাহত ছিল।

অতিরিক্ত সচিব (বাজেট-১) ও জাতীয় কর্মসূচি পরিচালক, স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজেমেন্ট টু এনাবল সার্ভিস ডেলিভারি (এসপিএফএমএস), অর্থ বিভাগ বিলকিস জাহান রিমি’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার মার্গা পিটার্স এবং মূল বক্তা হিসেবে বিশ্বব্যাংকের লিড গভর্নেন্স স্পেশালিস্ট (ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট) সুরাইয়া জান্নাত বক্তব্য প্রদান করেন।

Reneta

বিলকিস জাহান রিমি আর্থিক প্রতিবেদন ও নিয়ন্ত্রক কাঠামো উন্নত করার জন্য সরকারি ও বেসরকারি উভয় খাতে মনোযোগ দেওয়ার মাধ্যমে সরকার একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং টেকসই আর্থিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য কাজ করছে।

তিনি বলেন, জনসাধারণের আস্থা এবং আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়তা করার জন্য সরকারি খাতে আর্থিক প্রতিবেদন ও নিয়ন্ত্রক কাঠামো আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে সরকারী সম্পদ ব্যবস্থাপনা, সেবাদান এবং জাতীয় উন্নয়ন সূচক উন্নত করার জন্য লক্ষ্য স্থির করেছে।

মার্গা পিটার্স বলেন, রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠানে আর্থিক প্রতিবেদন তৈরির প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারের মনিটরিং সেল মানসম্মত প্রতিবেদন তৈরি করতে সহায়তা করা প্রয়োজন।

তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে এবং আরওএসসি এর লক্ষ্য অনুযায়ী একটি পরিপূর্ণ আর্থিক প্রতিবেদন কাঠামো প্রতিষ্ঠার যাত্রায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরজাতীয় রাজস্ব বোর্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপিএল: নতুন কমিটির আমলেও প্রকাশ হল না স্পন্সরশিপ কত

পরবর্তী

তাপস ও শমী কায়সার ৩ দিনের রিমান্ডে

পরবর্তী
তাপস ও শমী কায়সার ৩ দিনের রিমান্ডে, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

তাপস ও শমী কায়সার ৩ দিনের রিমান্ডে

নির্বাচনী পর্যবেক্ষকদের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে ঢাকায় নির্বাচন পর্যবেক্ষণ অনুষ্ঠান

সর্বশেষ

ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT