চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনব্যাপী নজরুল উৎসব করবে ছায়ানট

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী শনিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ২২, মে ২০২৪
বিনোদন
A A

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী ১১ জ্যৈষ্ঠ (২৫ মে)। এ উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ছায়ানট। কথা, সংগীত, নৃত্য ও পাঠ নিয়ে সাজানো হয়েছে প্রতিদিনের বৈচিত্র্যপূর্ণ আয়োজন। এ ছাড়া প্রতিদিন থাকবে গ্রন্থিত আয়োজন।

এ বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার (২১ মে) ছায়ানট মিলনায়তনে হয়ে গেল সংবাদ সম্মেলন। যেখানে ২৪ মে শুরু হতে যাওয়া এ উৎসবের বিস্তারিত তুলে ধরেন রবীন্দ্রসংগীতশিল্পী ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।

তিনি বলেন, ‘আমাদের এই প্রজন্ম অত্যন্ত সৌভাগ্যবান। কারণ, তাদের ও তাদের অগ্রজ সবাইকে সাথি করে বিপুল উদ্দীপনায় এই বিশেষ দিনটি উদ্‌যাপনের সাক্ষী হতে চলেছি আমরা।’

লাইসা আহমদ জানান, তিন দিনের নজরুল উৎসবে ৩০ জনের মতো আমন্ত্রিত শিল্পীসহ প্রায় ১৬০ শিল্পী অংশ নেবেন। আগামী শুক্রবার প্রথম দিনের আয়োজনে বিশেষ বক্তা থাকবেন অধ্যাপক বেগম আকতার কামাল। দ্বিতীয় দিন শনিবার সন্‌জীদা খাতুনের গ্রন্থনায় গীতি-আলেখ্য সজল শ্যাম ঘন দেয়া পরিবেশন হবে। তৃতীয় দিন রবিবার কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ছায়ানট প্রকাশ করবে ‘নজরুলসংগীত: তথ্য, ভাব ও সুরসন্ধান’ গ্রন্থ। এ গ্রন্থের সম্পাদনা করেছেন মফিদুল হক। গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত বরেণ্য শিল্পী সোহরাব হোসেনকে। প্রকাশনা অনুষ্ঠানে ভাবসন্ধান নিয়ে কথা বলবেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী।

ছায়ানটের যুগ্ম সম্পাদক জয়ন্ত রায় সংবাদ সম্মেলনে বলেন, অনুষ্ঠানের তৃতীয় দিনে প্রকাশিত হতে যাওয়া গ্রন্থটির কাজ শুরু হয়েছে আরও আট বছর আগে। বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী সন্‌জীদা খাতুনের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে এই গ্রন্থের কাজ।

ছায়ানটের সহসভাপতি খায়রুল আনাম শাকিল বলেন, খণ্ডিত নয়, পূর্ণাঙ্গ নজরুলকে প্রচার–প্রসার করতে চায় ছায়ানট। তাই নজরুলসংগীত শেখানো থেকে শুরু করে যতভাবে তাঁর সৃষ্টি তুলে ধরা যায়, সে চেষ্টা করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবি নজরুলকবিতাকাজী নজরুলগানছায়ানটদ্রোহপ্রেমবাংলালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই ২৮, ২০২৬

ভালো একটি ‘সমাপ্তি’ দিতে না পারার আক্ষেপ ফ্রান্স অধিনায়কের

জুলাই ২৮, ২০২৬

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT