যমজ সন্তানের মা হলেন নয়নতারা

নয়নতারা ও তার স্বামী যমজ সন্তানের মা হয়েছেন, ছবি দুইটি।. Channel i News – চ্যানেল আই নিউজ
চলতি বছরের ৯ জুন পরিচালক ভিগনেশ শিবানকে বিয়ে করেন ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেত্রী নয়নতারা। ঠিক চার মাসের মাথায় যমজ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী। রবিবার সামাজিক মাধ্যমে এই খবর জানান নয়নতারার স্বামী।
রবিবার ইনস্টাগ্রামে সন্তানদের প্রথম ঝলকের ছবি পোস্ট করেন ভিগনেশ। ক্যাপশনে লিখেছেন, ‘‘নয়ন ও আমি আম্মা আর আপ্পা হলাম। আমাদের ঘরে যমজ পুত্রসন্তান এসেছে। আমাদের প্রার্থনা, পূর্বপুরুষের আশীর্বাদ এবং পুণ্যের ফল পেলাম যমজ সন্তানের মাধ্যমে। আপনাদের আশীর্বাদ চাই’।
যদিও নিজেদের সন্তানদের জন্ম সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি ভিগনেশ। নয়নতারা সারোগেসির মাধ্যমে মা হয়েছেন নাকি অন্তঃসত্ত্বা ছিলেন, সেই বিষয়েও কিছু জানানো হয়নি।
চিরঞ্জীবীর সঙ্গে ‘গডফাদার’ ছবিতে সম্প্রতি কাজ সেরেছেন নয়নতারা। শিগগির বলিউডেও পা রাখতে চলেছেন তিনি। শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ ছবিতে দেখা যাবে তাকে।
View this post on Instagram
সূত্র: এনডিটিভি






