বিনোদন

যশের ছবি থেকে কেন সরে গেলেন কারিনা?

যশ ও কারিনা একসঙ্গে বসে থাকছেন, মিডিয়ার নজরে. Channel i News - চ্যানেল আই নিউজ

যশ ও কারিনা একসঙ্গে বসে থাকা ছবি, যা তাদের সম্পর্কের বিষয়ে আলোচনা সৃষ্টি করেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দক্ষিণী তারকা যশের সিনেমায় অভিনয় করবেন কারিনা কাপুর, এমনটাই শোনা গিয়েছিল। তবে হঠাৎ ছবি থেকে সরে গেলেন কারিনা।

যশের ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবিতে যশের বোনের চরিত্রে অভিনয় করার কথা ছিল কারিনার। যশের বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে জানা গেছে যশের নায়িকা হিসাবে কিয়ারা আদভানিকে চূড়ান্ত করা হয়েছে।

তবে কারিনা কেন সরে এলেন ছবি থেকে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সূত্রের খবর, তারিখ নিয়ে সমস্যার কারণেই কারিনার এই সিদ্ধান্ত। নির্মাতাদের পক্ষেও তারিখ বদল করা সম্ভব নয়। কারিনার পরিবর্তে কাকে নেয়া করা হবে, তা জানার অপেক্ষায় দর্শক।

শোনা যাচ্ছে, কারিনার পরিবর্তে নয়নতারাকে নেয়া হবে সিনেমায়। ছবির নির্মাতা গীথু মোহনদাশ নয়নতারাকে স্ক্রিপ্ট দেখিয়েছেন। অভিনেত্রীর পছন্দ হয়েছে ছবির গল্প এবং চরিত্র। শিডিউল মিলে গেলেই নয়নতারা অভিনয় করবেন সিনেমায়।

ড্রাগ মাফিয়াদের প্রেক্ষাপটে তৈরি হবে এই অ্যাকশন ছবি। যশ থাকায় ছবিটি নিয়ে উন্মাদনা দর্শকমহলে।

বিষয়:কারিনা কাপুর কিয়ারা আদভানি নয়নতারা যশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…