বিনোদন

সারোগেসির নিয়ম ভাঙেননি নয়নতারা-ভিগনেশ

নতুন বাবা-মা নবজাতককে দেখছেন, সুখী ও আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বাবা-মা নবজাতককে দেখছেন, পরিবারের সুখের মুহূর্ত, প্রাকৃতিক পরিবেশে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

তারকা দম্পতি নয়নতারা এবং ভিগনেশ শিবান ভারতের সারোগেসির আইন ভঙ্গ করেননি, এমনটাই জানিয়েছে তামিলনাড়ু সরকারের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক গঠিত তদন্ত কমিটি।

নয়নতারা এবং ভিগনেশের সারোগেসি প্রক্রিয়ায় কোনও অনিয়ম আছে কি না তা তদন্ত করার জন্য তামিলনাড়ু সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ তিন সদস্যের একটি প্যানেল গঠন করে। জানা গিয়েছে, এই প্যানেল বুধবার তাদের রিপোর্ট দাখিল করেছে। সেই রিপোর্টে এই দম্পতিকে পুরোপুরি নির্দোষ বলা হয়েছে। কোনও বেআইনি কাজ করেনি এই দম্পতি।

জানা গেছে, যেই হাসপাতালে নয়নতারা-ভিগনেশ এর সন্তানদের জন্ম হয়েছে, সেই হাসপাতাল থেকে বিভ্রান্তিকর তথ্য দেয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছিল। হাসপাতালের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে।

মাত্র কয়েক মাস আগে বিয়ে করেছেন নয়নতারা এবং ভিগনেশ। তার কয়েক মাসের মধ্যেই সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন তারা। ভারতের সারোগেসির নিয়ম কি ভেঙেছেন কিনা এই দম্পতি, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিতর্ক শুরু হয় দম্পতিকে ঘিরে। অবশেষে সেই বিতর্কের অবসান হলো তদন্তকারী দলের প্রতিবেদনের মাধ্যমে।

বিষয়:নয়নতারা ভিগনেশ সারোগেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…