চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে ডেনমার্কের বিনিয়োগ আগ্রহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে ডেনমার্কের বিনিয়োগের আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলারের সাথে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে বাংলাদেশের নৌখাত ও জাহাজ নির্মাণ শিল্পে ডেনমার্কের বিনিয়োগ আগ্রহ পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

মঙ্গলবার (২ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়ার চরে ডেনিশ সহায়তায় নির্মাণাধীন কনটেইনার টার্মিনাল প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

এ সময় উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, সরকার সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাড়াতে কাজ করছে এবং দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। জাহাজ নির্মাণসহ বিভিন্ন খাতে ডেনমার্কের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণে বাংলাদেশ আগ্রহী বলেও জানান তিনি।

Banglabid

তিনি পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, ডিজিটালাইজেশন, সমুদ্র দূষণ প্রতিরোধ এবং আইএমও কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশের গৃহীত বিভিন্ন উদ্যোগ রাষ্ট্রদূতকে অবহিত করেন।

সাক্ষাতে উপদেষ্টা জানান, ২০২৬-২৭ মেয়াদে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর কাউন্সিল নির্বাচনে ‘ক্যাটাগরি-সি’ সদস্য পদে বাংলাদেশ প্রার্থী হয়েছে। তিনি ডেনমার্কের সমর্থন প্রত্যাশা করেন এবং মেরিটাইম খাতে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। জবাবে রাষ্ট্রদূত বাংলাদেশের প্রার্থিতায় ডেনমার্কের সমর্থনের আশ্বাস দেন।

এ সময় শ্রম খাতেও বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন উপদেষ্টা। তিনি জানান, অন্তর্বর্তী সরকার গত এক বছরে শ্রম সংস্কার কমিশন গঠন, জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (এনটিসিসি) পুনর্গঠন ও বাংলাদেশ শ্রম আইন ২০০৬ সংশোধনসহ নানা উদ্যোগ নিয়েছে। সরকার চলতি বছরের মধ্যেই আইনটি আন্তর্জাতিক মান অনুযায়ী সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

Reneta

সাক্ষাৎকালে দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেনমার্কনৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টাব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনরাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাহাড়ে কুকি-চিনের গোপন ঘাঁটিতে সেনা অভিযান

পরবর্তী

বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত মনোনয়ন দিয়েছে ট্রাম্প প্রশাসন

পরবর্তী
নতুন মার্কিন রাষ্ট্রদূত মনোনীত ব্যক্তির ছবি, পটভূমিতে মার্কিন পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত মনোনয়ন দিয়েছে ট্রাম্প প্রশাসন

ঢাকার একটি হাসপাতালের সামনে রোগী ও দর্শনার্থীরা অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জরুরি বিভাগে রোগীকে ডাক্তারের লাথি, থানায় মামলা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT