অন্যান্য খেলা

করোনায় ৪০’য়েই চলে গেলেন কমনওয়েলথ স্বর্ণজয়ী

বাংলাদেশের মহিলা ওজনোত্তোলন প্রতিযোগী ওজন তোলার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মহিলা ওজনোত্তোলন প্রতিযোগী ওজন তোলার জন্য প্রস্তুত, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী ভারোত্তোলক রেয়ানা সলোমন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রেয়ানা বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র নাউরুতে করোনায় প্রাণ হারানো প্রথম ব্যক্তি।

বৃহস্পতিবার ওশেনিয়া ভারোত্তোলন ফেডারেশন বিবৃতিতে অলিম্পিকে অংশ নেয়া ৪০ বর্ষী এ অ্যাথলেটের মৃত্যুর কথা জানায়।

গত ১ জুলাই নাউরুর প্রেসিডেন্ট লিওনেল আইঙ্গিমিয়া দেশটিতে করোনায় প্রথম মৃত্যুর বিষয়টি জানান। যদিও মৃত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

সুপার-হেভিওয়েট বিভাগে ২০০২ সালের ম্যানচেস্টারে হওয়া কমনওয়েলথ গেমসে দুটি স্বর্ণপদক জেতেন রেয়ানা। ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে অংশ নিয়ে দশম হয়েছিলেন।

মাত্র ২১ বর্গ কিলোমিটারের দেশ নাউরু, জনসংখ্যা ১০ হাজারের কিছু বেশি। দেশটিতে বর্তমানে ৪ হাজারের বেশি করোনা রোগীর অস্তিত্ব মিলেছে। মহামারির বিস্তার রোধে সরকার অপ্রয়োজনীয় কারণে ঘুরে বেড়ানো, মাস্ক না পরা এবং তিনজনের বেশি লোকের জমায়েতের জন্য তাৎক্ষণিক ৬,৮০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানার নিয়ম চালু করেছে।

বিষয়:অলিম্পিক কমনওয়েলথ গেমস করোনা করোনাভাইরাস ভারোত্তোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…