‘চাই সাংষ্কৃতিক জাগরণ ও সম্প্রীতির বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে সম্মিলিত সাংষ্কৃতিক জোটের আয়োজনে আগামী ২৭ জানুয়ারি বেলা ৩ টায় দেশব্যাপী অনুষ্ঠিত হবে ‘সাংষ্কৃতিক সমাবেশ।’
আজ সোমবার ১৬ জানুয়ারি গণামধ্যমের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধের আদর্শ, বাহাত্তরের সংবিধানের পূর্ণ বাস্তবায়ন ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপশক্তি প্রতিরোধের লক্ষ্যে এই দিন প্রত্যেক জেলা ও উপজেলায় স্থানীয় সম্মিলিত সাংষ্কৃতিক জোটের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সাংষ্কৃতিক সমাবেশে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস ও সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ দেশের সর্বস্তরের সংষ্কৃতিকর্মীদের ২৭ জানুয়ারির কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।








