অর্থনীতি

বন্ধ হচ্ছে বাংলাদেশ বিমানের জাপান রুট

বাংলাদেশ বিমানের জাপান রুট বন্ধের ঘোষণা, বিমানটি রানওয়ে থেকে টেকঅফ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বিমানের একটি বিমান জাপান রুট বন্ধের কারণে রানওয়ে থেকে টেকঅফ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা থেকে জাপানের নারিতা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (১৮ মে) এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড চলমান হজ অপারেশনস, এয়ারক্রাফট স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার নিরিখে আগামী পহেলা জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত ঘোষণা করেছে।

যেসব যাত্রী পহেলা জুলাইয়ের পরবর্তী ফ্লাইটগুলোর ঢাকা-নারিতা-ঢাকা রুটে টিকিট কিনে রেখেছেন, তারা চাহিদা অনুযায়ী কোনো বাড়তি খরচ ছাড়াই রিফান্ড বা পুরো অর্থ ফেরত নিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এজন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস অফিস বা কাউন্টার ও সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিষয়:জাপান বাংলাদেশ বিমান রুট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…