চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটিতে শুরু হচ্ছে ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৪
বাংলাদেশ, শিক্ষা
A A

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)-এর ১১তম এনডিএফ বিডি ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হবে। আগামী ১ ও ২ মে রাঙ্গামাটির বার্গি লেক ভ্যালি ও পলওয়েল পার্কে অনুষ্ঠিত হবে।

দেশের ৬৪ জেলার সবচেয়ে মেধাবী সংগঠক ও তার্কিকদের বিতর্ক অঙ্গনের লিডারদের দক্ষতা বৃদ্ধির জন্য এই লিডারশীপ ক্যাম্পের আয়োজন। পাশাপাশি থাকছে চমকপ্রদ ও রোমাঞ্চকর বিভিন্ন ইভেন্ট ও টাস্ক।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই আয়োজনে বিতার্কিকদের ব্যক্তিত্বের বিকাশ এবং সার্বিক উন্নয়নের জন্য যুগোপযোগী সেশনের ব্যবস্থা রাখা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘লিডারশীপ কি ও কেন?, ‘লিডারশীপ ক্যাম্পের গুরুত্ব ও তাৎপর্য’, ‘এনডিএফ বিডির বাৎসরিক পরিকল্পনা’, ‘লিডারশীপ ও নৈতিকতা’ এবং ‘প্রতিযোগিতাপূর্ণ পৃথিবীতে সর্বক্ষেত্রে নিজেকে উপস্থাপনের কৌশল: এম আলমগীর’স ইম্প্রোভাইজেশন মেথড’ শীর্ষক বিশেষ সেশন থাকবে এ দুদিনের আয়োজনে।

১ মে দুপুর সাড়ে ১২টায় রাঙ্গামাটির বার্গি লেক ভ্যালিতে ‘১১তম এনডিএফ বিডি ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ডেইলি স্টার মিডিয়া অ্যাওয়ার্ডপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, এনডিএফ বিডির চেয়ারম্যান উপদেষ্টা এবং গ্লোভাল ভিলেজ রাঙ্গামাটির সাবেক সভাপতি ফজলে এলাহী এবং পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর পরিচালক এবং এনডিএফ বিডির সাবেক মহাপরিচালক মোঃ আনিসুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং এই ক্যাম্পের চীফ হিসেবে দায়িত্ব পালন করবেন এনডিএফ বিডির চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ব্লু অ্যাওয়ার্ড’প্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন, বহুজাতিক কোম্পানী নিউস্টার হাই-লন-এর সিইও একেএম শোয়েব।

Reneta

এই ক্যাম্পে লিডারশীপের উপর একটি বিশেষ সেশন নিবেন তুখোড় বিতার্কিক এবং রাঙ্গামাটি জেলার নানিয়াচর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিমুল এহসান খান।

এনডিএফ বিডির চেয়ারম্যান একেএম শোয়েব জানান, এই ক্যাম্পের উল্লেখযোগ্য সেগমেন্টের মধ্যে থাকছে হাইকিং, ট্রেজার হান্ট, অ্যাডভেঞ্চার টাস্ক, সারভাইবাল টাস্ক, টিম প্রেজেন্টেশন, জোনাল প্রেজেন্টেশন, ক্যাম্প ফায়ার, টিম কালচারাল টাস্ক, সারপ্রাইজ সেশন, ফ্রেন্ডশীপ এন্ড ফেলোশীপ আড্ডা, নৌভ্রমন, এন্টারটেইনমেন্ট টাস্ক, প্রকৃতি পর্যবেক্ষণ, রাঙ্গামাটির ঐতিহ্যকে ধারণ করা ইত্যাদি।

এনডিএফ বিডির ৯টি জোনের লিডারদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই ক্যাম্পের তত্ত্বাবধানে থাকবেন এনডিএফ বিডির মহাসচিব আশিকুর রহমান আকাশ, ক্যাম্প কনভেনরের দায়িত্ব পালন করবেন এনডিএফ বিডির কো-চেয়ারম্যান তাহসিন রিয়াজ, ক্যাম্প কো-ডিরেক্টরের দায়িত্বে থাকবেন এনডিএফ বিডির যুগ্ম মহাসচিব তুষার ধর, ক্যাম্প কো-অর্ডিনেটরের ভূমিকায় থাকবেন এনডিএফ বিডির কো-চেয়ারম্যান মাহমুদ হাসান এবং এনডিএফ বিডির সাংগঠনিক সম্পাদক লুভনা আক্তার।

১১তম এনডিএফ বিডি ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ক্যাম্পের ক্যাম্প ডিরেক্টর ও সঞ্চালকের দায়িত্ব পালন করবেন এনডিএফ বিডির মহাপরিচালক ও রেক্টর (স্কুলিং) লায়ন এম আলমগীর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনডিএফ বিডিট্রেনিং ক্যাম্পন্যাশনাল ইয়ুথ লিডারশীপন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT