অন্যান্য খেলা

আবারও বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

ইমরানুর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরানুর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলছেন, আশেপাশে অন্যান্য সাংবাদিক ও দর্শক উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০২২ সালে প্রথমবার জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিয়ে রেকর্ড গড়ে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জেতেন ইমরানুর রহমান। গত ফেব্রুয়ারি পর্যন্ত মুকুট ধরে রেখেছিলেন ৩০ বর্ষী অ্যাথলেট। পরে জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিতে পারেননি চোটের কারণে। লন্ডনে থেকে করছিলেন ফিরে আসার লড়াই। জাতীয় সামার অ্যাথলেটিকস দিয়ে ট্র‌্যাকে ফিরেই দ্রুততম মানবের মুকুট নিজের করে নিলেন তিনি।

শুক্রবার জাতীয় স্টেডিয়ামে ১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকসের উদ্বোধনী দিনে স্বর্ণ জিতেছেন ইমরানুর রহমান।

বাংলাদেশ নৌবাহিনীর হয়ে খেলা ইমরানুর দ্রুততম মানবের খেতাব জিততে সময় নিয়েছেন ১০.৩০ সেকেন্ড। দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর আব্দুল মোতালেব, সময় নিয়েছেন ১০.৭০ সেকেন্ড। গত ফেব্রুয়ারিতে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় স্বর্ণ জেতা মোহাম্মদ ইসমাইল সময় নেন ১০.৮০ সেকেন্ড।

বিষয়:ইমরানুর জাতীয় সামার অ্যাথলেটিকস-২০২৫

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…