গোলক নিক্ষেপে প্রথম বুড়িচংয়ের মাহিনুর

বুড়িচংয়ের মাহিনুর গোলক নিক্ষেপে প্রথম স্থান অর্জন করে পুরস্কার গ্রহণ করছেন, উপস্থিত দর্শক ও কর্মকর্তাদের সাথে।. Channel i News – চ্যানেল আই নিউজ
৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতায় মেয়েদের ‘বড় গ্রুপ’ গোলক নিক্ষেপে প্রথম হয়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলায় মাহিনুর আক্তার। তিনি পূর্ণমতি মনসূর আহমেদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। মাহিনুরের এ সাফল্যে খুশি তার স্কুলসহ পুরো এলাকাবাসী।
গোলক নিক্ষেকে প্রথম হওয়া মাহিনুর অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানিয়েছেন, ‘এ সাফল্য আমার কাছে স্বপ্নের মতো। পর্যাপ্ত অনুশীলন ছাড়াই দারুণ সাফল্য এসেছে। সরকারের সহযোগিতায় বিশ্বের দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চাই। এজন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধার প্রয়োজন।’
পূর্ণমতি মনসূর আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ শাহিন শিক্ষার্থীর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘এ স্কুল থেকে ক্রীড়া ক্ষেত্রে এরআগে উপজেলা, জেলা পর্যায়ে সাফল্য পেলেও এবারই প্রথম জাতীয় পার্যায়ে এতো বড় সাফল্য এসেছে। প্রধান শিক্ষক হিসেবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মান উন্নয়নে আপ্রাণ চেষ্টা করে যাবো।’
মাহিনুর এরআগে গোলক এবং চাকতি নিক্ষেপে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন। এরপর জেলা পর্যায়ে গোলক নিক্ষেপে প্রথম ও চাকতিতে দ্বিতীয় হন। পরবর্তীতে উপ-অঞ্চলে গোলক এবং চাকতি নিক্ষেপে প্রথম স্থান অধিকার করেন।



