চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন দিবস পালিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ন ১৩, নভেম্বর ২০২৫
স্বাস্থ্য
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস পালন করা হয়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর উপাচার্য অধ্যাপক ডা মো. শাহিনুল আলম বলেছেন, স্ট্রোক, দুর্ঘটনা, আর্থ্রাইটিস ও স্পাইনাল ইনজুরিতে আক্রান্ত মানুষের সংখ্যা বর্তমানে দ্রুত বাড়ছে। এসব ক্ষেত্রে ওষুধ বা অস্ত্রোপচারই যথেষ্ট নয়—রোগীকে স্বাভাবিক জীবনে ফেরাতে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন অপরিহার্য।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সমন্বিত পূনর্বাসনে চাই সম্মিলিত প্রচেষ্টা- প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশনের উদ্যোগে পালিত হয়েছে জাতীয় ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন দিবস ২০২৫।

এ সময় উপাচার্য অধ্যাপক ডা মো. শাহিনুল আলম বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা ইতোমধ্যে দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার স্থাপন করেছি—যা পুনর্বাসন চিকিৎসায় প্রযুক্তির এক নতুন যুগের সূচনা করেছে। আধুনিক রোবোটিক থেরাপির মাধ্যমে রোগীরা আরও দ্রুত ও কার্যকরভাবে সুস্থ হচ্ছেন।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন-এর এই উদ্যোগ সমাজে সচেতনতা বাড়াবে এবং পুনর্বাসন চিকিৎসায় সরকার, প্রতিষ্ঠান ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা আরও জোরদার করবে।

চিকিৎসক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, মানুষের বেঁচে থাকার জন্য আপনারা (ডাক্তার) যে হার্ডওয়ার্ক করেন, রিসার্চ করেন তা প্রশংসার দাবী রাখে। ক্রিকেট খেলতে ফিজিক্যাল ও মেন্টাল দিকটা অনেক গুরুত্বপূর্ণ। যদি একজন খেলোয়াড় ভালো পার্ফরম্যান্স করতে চান, ফিজিক্যাল ম্যান্টেইনের জন্য আপনাদের সাহায্য আমাদের প্রয়োজন।

Reneta

তিনি বক্তব্যে বলেন, আমাদের রান হয়তো কাউন্ট হয় কিন্তু আপনারা যারা আমাদের সুস্থতায় কাজ করেন, তারা যে পারফর্মেন্স করেন তাদের রান টা আর কাউন্ট হয় না। আমরা যখন অসুস্থ হই আমরা শুধু সেবা নিই। কিন্তু আপনাদের যে পরিশ্রম যে টেকনিক্যালিটি তার জন্য আমরা অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো তসলিম উদ্দিন বলেন, বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন-এর সকল সদস্য এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতাই আমাদের এই প্রচেষ্টার প্রেরণা। আমরা বিশ্বাস করি, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশে একটি শক্তিশালী ও মানবিক পুনর্বাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

তিনি ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিষয়ে বলেন, আমরা সবসময় মনে করি, ‘ডিসএবিলিটি মানেই ডিজএবল নয়।’ এটি আসলে ‘ডিফারেন্ট এবিলিটি।’ যদি আমরা তাদের সীমাবদ্ধতার পাশে কিছু সক্ষমতা যোগ করতে পারি, তবে তাদের অক্ষমতা অনেকাংশেই কমে আসে। ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সেই সক্ষমতাই তৈরি করে—মানুষকে নতুন শক্তি, নতুন দক্ষতা ও নতুন আশার আলো দেয়।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশনের উপর গুরুত্ব দিয়ে বলেন, দেশের পুনর্বাসন চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে চিকিৎসক, থেরাপিস্ট, নার্স, মনোবিজ্ঞানী ও পরিবারের সদস্যদের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। তারা জানান, দুর্ঘটনা বা দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত অনেক মানুষ সঠিক পুনর্বাসন না পাওয়ায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেন না। তাই প্রতিটি মেডিকেল কলেজে ফিজিক্যাল মেডিসিন বিভাগ ও আধুনিক থেরাপি সুবিধা বাড়াতে হবে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা মো শাহিনুল আলম। সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মো তসলিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিএমইউর উপ-উপাচার্য অধ্যাপক আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরিন আক্তার, সোসইটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম এ শাকুরসহ আরও অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবসবাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়বিএমইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সাথে পারল না বাংলাদেশ

এপ্রিল ৩, ২০২৬

নায়ক পাচ্ছেন ১৫০ কোটি, নায়িকার মাত্র ১২ কোটি?

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হাজারীবাগের বাসা থেকে মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

কানাডায় অন্যথিয়েটার ও অন্যস্বর টরন্টোর বিশেষ প্রযোজনা

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বৃদ্ধি, ইরানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT