চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেন্টমার্টিনের কাছাকাছি মিয়ানমারের যুদ্ধজাহাজ, উদ্বেগ নেই সরকারের’

মেরিনা লাভলীমেরিনা লাভলী
৫:৩১ অপরাহ্ণ ১৫, জুন ২০২৪
- সেমি লিড, জনপদ, রংপুর, রাজনীতি
A A

বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সেন্টমার্টিনের কাছাকাছি মিয়ানমার যুদ্ধজাহাজ নিয়ে এসে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করছে। কিন্তু এই বিষয়ে উদ্বেগ নেই সরকারের। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

শনিবার (১৫ জুন) বিকেলে চারদিনের সফরে রংপুরে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, মিয়ানমার এর আগে রোহিঙ্গাদের বোঝা বাংলাদেশে চাপিয়েছে। মিয়ানমার যদি সেন্টমার্টিন দখলে নেয় তবে সেটি বাংলাদেশ সরকার কোনো মহত্বের কারণে ছেড়ে দেবে কি না, সেটা সম্পর্কে আমরা জানি না। এমন পরিস্থিতি নিয়ে সরকারকে জনগণের সামনে কথা বলা উচিত।

বর্তমান বাজেটকে ‘দুর্বৃত্ত সহায়ক’ উল্লেখ করে জিএম কাদের বলেন, এ বাজেটের মাধ্যমে দুষ্টের পালন ও শিষ্টের দমন হয়েছে। সরকারের লোকজন লুটপাট করে ধনী হচ্ছে এবং সাধারণ মানুষ কষ্ট ভোগ করছে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলাউদ্দিন মিয়াসহ অন্যরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জিএম কাদেরনেতা জাতীয় পার্টির চেয়ারম্যানমিয়ানমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দাবি অযৌক্তিক: ইরান

মে ১১, ২০২৬

নিয়মিত ময়লা না সরালে লাইসেন্স বাতিল: ডিএসসিসি প্রশাসক

মে ১১, ২০২৬

‘ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাত দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনার অংশ’

মে ১১, ২০২৬

ব্র্যাকের ২০২৫ সালের প্রতিবেদন: ২ কোটি ৬০ লাখ মানুষকে সেবাদান

মে ১১, ২০২৬

২০৩০ সালেও ক্ষমতায় থাকার পথ তৈরি করছেন মোদি: ব্লুমবার্গ বিশ্লেষণ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT