ঈদ-উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রায় প্রস্তুত জাতীয় ঈদগাহ। বৃষ্টি হলেও জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত করার ব্যাপারে আশাবাদী দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি পাঁচস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।






