চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরকে অবনমন করে জাতীয় লিগে চ্যাম্পিয়ন ঢাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এক রাউন্ড আগেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়েছিল ঢাকার। ধারাবাহিকতা ধরে রেখে শেষ রাউন্ডেও ড্র করেছে তারা। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এবারের জাতীয় লিগ (এনসিএল) শেষ করেছে ঢাকা বিভাগ।

চলতি আসরে ছয় ম্যাচে চার জয়ে সর্বোচ্চ ৩৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা। আগেরবারের চ্যাম্পিয়ন রংপুর শেষ করেছে তলানির দল হিসেবে। মাত্র ১০ পয়েন্ট নিয়ে রেলিগেটেড হয়েছে তারা। এক ধাপ নিচে নেমে টায়ার টুতে খেলতে হবে তাদের। টায়ার ওয়ানে উত্তীর্ণ হয়েছে টায়ার টুর চ্যাম্পিয়ন চট্টগ্রাম।

কক্সবাজারে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে ড্র করে ঢাকা বিভাগ। তৃতীয় দিন প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৮০ রান করে ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রো। জবাবে প্রথম ইনিংস খেলতে নেমে মাহিদুল ইসলাম অঙ্কনের সেঞ্চুরিতে ৫ উইকেট ২৩৬ রান করে ঢাকা বিভাগ।

১১২ বলে ১০০ রান করেন অঙ্কন। তার সেঞ্চুরির পরেই ইনিংস ঘোষণা করে ঢাকা। এ ছাড়া ৪৫ রান করেন নাঈম ইসলাম। দ্বিতীয় ইনিংস খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৪ রান করতেই ম্যাচ ড্র ঘোষণা করা হয়।

অন্যদিকে, বগুড়ায় সিলেটের বিপক্ষে ২০১ রানে হেরে রংপুর। প্রথম ইনিংসে সিলেট ১২৫ রানে অলআউট হয়। জবাবে ১৮১ রান করে রংপুর। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ৪৪২ রানের পাহাড় গড়ে সিলেট। ১২৮ রান করেন সামছুর রহমান শুভ। জাকের আলী অনিক ও নাসুম আহমেদ করেন ফিফটি।

৩৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮৫ রানের বেশি করতে পারেনি রংপুর। নাসুম আহমেদ একাই নেই ৬ উইকেট। ১৬ ওভার করে মাত্র ৩৩ রান দিয়ে এই উইকেটগুলো নেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঙ্কনএনসিএলজাতীয় ক্রিকেট লিগঢাকা বিভাগঢাকা মেট্রোনাসুমরংপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মন মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT