বাংলাদেশ

আলোচনা অব্যাহত রাখবে জাতীয় ঐকমত্য কমিশন

জাতীয় ঐকমত্য কমিশনের লোগো, বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ঐকমত্য কমিশনের লোগো, যেখানে বাংলাদেশের মানচিত্র ও সরকারী প্রতীক দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজনৈতিক দল, জোট এবং সরকারের করণীয় বিষয়ে আলোচনা অব্যাহত রাখবে জাতীয় ঐকমত্য কমিশন। ঐকমত্য হওয়া প্রস্তাব বা সুপারিশসমূহের বিষয়ে কমিশন পর্যায়ক্রমে বিশেষজ্ঞগণের সঙ্গে এবং সেই ধারাবাহিকতায় রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে কথা বলবে।

আজ রোববার ৩ আগস্ট জাতীয় সংসদ ভবনে অবস্থিত কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

সভায় রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের আলোচনার যে সকল বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, তা পর্যালোচনা করা হয়। সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, ঐকমত্য হওয়া প্রস্তাব বা সুপারিশসমূহের বিষয়ে কমিশন পর্যায়ক্রমে বিশেষজ্ঞগণের সঙ্গে এবং সেই ধারাবাহিকতায় রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে কথা বলবে। এসব প্রস্তাব বা সুপারিশ বাস্তবায়নের উপায় নিয়ে কমিশন, রাজনৈতিক দল ও জোট এবং সরকারের করণীয় বিষয়ে আলোচনা অব্যাহত রাখা হবে।

ইতোমধ্যে কমিশন হতে প্রেরিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এর প্রাথমিক খসড়ার উপর অধিকাংশ রাজনৈতিক দল ও জোটসমূহ মতামত দিয়েছে এবং যেসব দল এখনো সাড়া দেয়নি, তাদেরকে দ্রুত মতামত জানাতে তাগিদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

বিষয়:অধ্যাপক আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ ২০২৫

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…