জাতীয় সনদ তৈরি করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়া উচিত: বিএনপি-বিজেপি
বিএনপি নেতারা নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনা করছেন, জাতীয় সনদ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
সংস্কার নিয়ে জাতীয় সনদ তৈরি করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়া উচিত বলে মনে করছে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। গুলশান কার্যালয়ে দুই দলের বৈঠক শেষে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সবাই ঐক্যমতে পৌঁছেছে এমন সংস্কারগুলো করে বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



