রাজনীতি

নিরাপত্তাজনিত কারণে নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলে অফিস বন্ধ

নাসীরুদ্দীন পাটোয়ারী গাছের পেছনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসীরুদ্দীন পাটওয়ারী

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নিজের মতিঝিলের অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ মঙ্গলবার ২৬ মে এ ঘোষণা দেন পাটওয়ারী।

তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজের অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম এখন থেকে রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় পরিচালিত হবে।

সবাইকে নতুন অফিসে যোগাযোগ করার জন্য আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, আমাদের পথচলা অব্যাহত থাকবে, জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে।

সতর্কতা জানিয়ে তিনি আরও লিখেছেন, কেউ যদি পূর্ববর্তী স্থানে গিয়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা, মামলা বা ক্ষতির সম্মুখীন হন, তার জন্য ব্যক্তি নিজেই সম্পূর্ণভাবে দায়ী থাকবেন। সবাইকে অনুরোধ করা হচ্ছে, নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন।

বিষয়:জাতীয় নাগরিক পার্টি নাসীরুদ্দীন পাটওয়ারী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…