আন্তর্জাতিক

মোদির শপথ অনুষ্ঠানে থাকছেন দু’জন কালজয়ী নারী

ভারতের প্রধানমন্ত্রী মোদি শপথ গ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী মোদি শপথ গ্রহণের সময় তার হাতে শপথপত্র ধরে আছেন, পটভূমিতে ভারতের সংসদ ভবন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লী জুড়ে।

সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মোদির শপথ অনুষ্ঠানে থাকছেন দু’জন কালজয়ী নারী

এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত আন্তর্জাতিক অতিথিদের পাশাপাশি কিছু কালজয়ী নারীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে।

প্রথম জন হলেন ঐশ্বর্যা এস মেনন। ৮ হাজার জনের অতিথি তালিকায় রয়েছেন তিনিও। পেশায় তিনি লোকো পাইলট। বর্তমানে ঐশ্বর্যা বন্দে ভারত এক্সপ্রেস চালান। কর্মজীবনে তার তৎপরতা, সতর্কতা এবং রেলওয়ের সিগন্যালিং সম্পর্কে সুস্পষ্ট জ্ঞানের জন্য সব সময়ই প্রশংসিত হন ঐশ্বর্যা। তার সুদক্ষ হাতে যাত্রীরা সব সময়ই সুরক্ষিত।

 

এরপর তালিকায় আছেন সুরেখা যাদব। মহারাষ্ট্রের সাতারা জেলার বাসিন্দা সুরেখা। ১৯৮৮ সালে ট্রেনের চালক হিসাবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন তিনি। মেয়েরাও যে ট্রেন চালাতে পারেন, সেই ধারণার অন্যতম বাহক সুরেখাই। এশিয়ায় সুরেখাই প্রথম নারী যিনি লোকো পাইলট হন। অনেক মেয়ের কাছেই তিনি অনুপ্রেরণা।

মোদির শপথ অনুষ্ঠানে থাকছেন দু’জন কালজয়ী নারী

নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে। এ ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে নেপালের প্রধানমন্ত্রী, ভুটানের প্রধানমন্ত্রী এবং মরিশাসের প্রধানমন্ত্রীকে।

 

বিষয়:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…