ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার ১৩ ফেব্রুয়ারি বিকেলে ফোন করেন নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে মোদি লিখেছেন, ‘জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানাই।’
‘বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টায় আমার শুভেচ্ছা এবং সমর্থন জানাই। গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের অধিকারী দুটি ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে, আমি আমাদের উভয় জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই শতাধিক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে চলেছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী।








