বিনোদন

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

আসছে ঈদুল ফিতরে নারায়ণগঞ্জে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ঈদের দিন শহরের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে এই মাল্টিপ্লেক্সটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নতুন এই শাখায় তিনটি হল রয়েছে। এর মধ্যে দুটি হলে প্রতিটিতে ১৭৮টি করে আসন এবং একটি হলে রয়েছে ৭৫টি আসন। নান্দনিক পরিবেশ, আধুনিক সাউন্ড সিস্টেম এবং বড় পর্দাসহ বিশ্বমানের সুবিধা নিয়ে নির্মাণ করা হয়েছে হলগুলো।

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, এটি নারায়ণগঞ্জবাসীর জন্য ঈদের উপহার। দীর্ঘদিন ধরে এখানকার দর্শকদের একটি আধুনিক মাল্টিপ্লেক্সের চাহিদা ছিল।

তিনি আরও জানান, দর্শকদের জন্য উন্নত পরিবেশ, নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তির সিনেমা হল নিশ্চিত করাই তাদের লক্ষ্য। সেই পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর বাইরে বিভিন্ন শহরে শাখা সম্প্রসারণ করছে স্টার সিনেপ্লেক্স।

চলতি বছরের মধ্যেই দেশের আরও কয়েকটি শহরে নতুন শাখা চালুর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বিষয়:সিনেমা স্টার সিনেপ্লেক্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…