গুড়ের সন্দেশ, চমচম, রাজভোগ এবং সানার জিলাপীর নাম মনে উঠলে মিষ্টি পিপাসুদের জিহ্বে পানি চলে আসে।তেমনি একটি লোভনিয় মিষ্টান্নর নাম হলো নলেন গুড়ের সন্দেশ।খেজুর গাছের নলেন গুড় দিয়ে তৈরি হয় এই সন্দেশ । নড়াইলের কার্তিক কুন্ড মিষ্টান্ন ভান্ডারের প্যারা সন্দেশ ও নলেন গুড়ের সন্দেশ প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে এর ঐতিহ্য ধরে রেখেছে








