চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ম্যানসিটি ছেড়ে নাপোলিতে ডি ব্রুইন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ২০, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার সিটিতে একদশকেরও বেশি কাটিয়েছেন কেভিন ডি ব্রুইন। ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবটিতে শেষটা অবশ্য ভালো হয়নি বেলজিয়ান তারকার। ক্লাবের পক্ষ থেকে পাননি নতুন চুক্তির প্রস্তাব। একরকম বাধ্য হয়েই ছাড়তে হয়েছে সিটিজেন ডেরা। নতুন ঠিকানা নাপোলিতে নিতে চান নতুন চ্যালেঞ্জ।

ম্যানসিটিতে এসে অল্প সময়েই ভরসা হয়ে ওঠেন ডি ব্রুইন। কোচ পেপ গার্দিওলার আক্রমণাত্মক কৌশলের কেন্দ্রবিন্দু ছিলেন। গত একদশকে ক্লাবটির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ও টানা চারটিসহ মোট ছয়টি প্রিমিয়ার লিগ জয় এবং আরও অনেক সাফল্যের কারিগরদের একজন তিনি।

গত মৌসুমে চোট নিয়ে বেশ ভুগতে হয় ডি ব্রুইনকে। পারফরম্যান্সেও পড়ে প্রভাব। গার্দিওলা তার উপর আস্থা রাখতে পারলেও শেষপর্যন্ত ক্লাবের পক্ষ থেকে চুক্তির মেয়াদ বাড়ানোর কোন প্রস্তাব পাননি ৩৪ বর্ষী তারকা। গত জুনে ফ্রি ট্রান্সফারে নাপোলিতে যোগ দেন।

বাধ্য হয়ে ক্লাব ছাড়লেও এখনও সিটির প্রতি রয়েছে গভীর ভালোবাসা। এক সাক্ষাৎকারে বলেছেন, ‘প্রিমিয়ার লিগে অনেক লম্বা সময় ছিলাম এবং শেষপর্যন্ত ইংল্যান্ড ছাড়ার সিদ্ধান্ত নেই। যে সিদ্ধান্ত নিয়েছি, নিয়েছি এবং শেষপর্যন্ত আমি সারা জীবনের জন্য ম্যানসিটির খেলোয়াড়। তাছাড়া সেখানে যেভাবে আমার শেষ হল, সেকারণেই ভেবেছি এখন সময় নতুন চ্যালেঞ্জ খুঁজে নেয়ার।’

‘নাপোলিতে যোগ দেয়ার আগে যখন ক্লাবটির পুরো পরিকল্পনা আমাকে বোঝানো হল, তখন অনুভব করতে পারলাম যে, ইতালিতে খেলতে পারি এবং এখনও শীর্ষ পর্যায়ে পারফর্ম করতে পারি, আর এটাই আমাকে রোমাঞ্চিত করল।’

নাপোলিতে এসে তিনি পেয়েছেন জাতীয় দলের আরেক সতীর্থ রোমেলু লুকাকুকে। এ প্রসঙ্গে বলেছেন, ‘এখানে আসাতে রোমেলুও অনেকখুশি হয়েছে, জাতীয় দলে থাকার সময় তার সঙ্গে কথা বলেছিলাম, সে আমাকে যোগ দিতে বলেছিল। ১৩ বছর বয়স থেকে রোমেলুকে চিনি, তাই আমাদের সম্পর্ক বেশ দৃঢ়। আমরা যখন চেলসিতে খেলতাম, তখন আমরা দুই-তিন মাস একসঙ্গে ছিলাম।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাডি ব্রুইননাপোলিবেলজিয়ামম্যানসিটিরোমেলুলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাপানের বিপক্ষে ব্রাজিলের একাদশ এমন হচ্ছে?

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ডায়ালাইসিস ও ক্যান্সার চিকিৎসার বেশ কিছু সরঞ্জামের ভ্যাট-ট্যাক্স সর্বোচ্চ কমানো হচ্ছে

জুন ২৯, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনা-পর্তুগাল কোথায় কীভাবে দেখা হতে পারে?

জুন ২৯, ২০২৬

সৌদিতে জুলাই থেকে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট বাতিল

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশে পাচার হওয়া অর্থ-সম্পদ ফেরাতে ১৩ দেশকে অনুরোধ করেছে সরকার

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT