চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল-আর্জেন্টিনা-পর্তুগাল কোথায় কীভাবে দেখা হতে পারে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ২৯, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

নকআউট শুরু হতে না হতেই সমীকরণ মেলানোও শুরু হয়ে গেছে। কোন দল কতদূর পৌঁছাবে, কোন পর্বে দেখা হবে কার বিপক্ষে, এসব হিসাব কষা চলছে। আর্জেন্টিনা ও ব্রাজিলের দেখা হচ্ছে কী? পর্তুগাল কোন পথে? ইতিমধ্যে নকআউটে একই ব্রাকেটে পড়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তাতে, ৩৬ বছর পর বিশ্বমঞ্চে দেখা হওয়ার সম্ভাবনা জেগেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।

সবশেষ ১৯৯০ ইতালি বিশ্বকাপে শেষ ষোলোতে দেখা হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনার। ম্যাচের ৮১তম মিনিটে ক্লদিও কানিগিয়ার গোলে ১-০তে জিতেছিল আলবিসেলেস্তে দল। পুনরাবৃত্তি হতে পারে এবারও, তবে কোন পর্বে সেটা দেখার বিষয় এবং কীভাবে ঘটতে পারে। সোজা কথায় কী হইলে কী হইতে পারে। দুদল জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে দেখা হতে পারে সেমিফাইনালে। পথটা যদিও হিসাব কষার মতো সহজ গন্তব্য নয়।

আর্জেন্টিনার প্রথম বাধা শেষ বত্রিশে নবাগত কেপ ভার্দে। যারা প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে করেছে বাজিমাত। তাদের জালে বল জড়াতে বেশ কাঠখড় পোড়াতে হচ্ছে প্রতিপক্ষকে। লিওনেল মেসি-লৌতারো মার্টিনেজদের এই বাধা পেরোলে শেষ ষোলোতে দেখা হবে মিশর কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেখান থেকে পার হয়ে গেলে, কোয়ার্টারে দেখা হবে সুইজারল্যান্ড-আলজেরিয়া এবং কলম্বিয়া-ঘানার মধ্যকার জয়ীদের সাথে। আর্জেন্টিনা এই পর্ব জিততে পারলে সেমিতে দেখা হবে সেলেসাওদের বিপক্ষে।

তবে ব্রাজিলের পথ বেশ কঠিনই। তাদের প্রথম পরীক্ষা এশিয়ার শক্তিশালী জাপানের বিপক্ষে। এই ম্যাচ ব্রাজিল পার করতে পারলে, শেষ ষোলোতে পাবে আইভরি কোস্ট-নরওয়ের মধ্যকার জয়ীকে। সেখান থেকে এগোলে, কোয়ার্টারে দেখা হবে মেক্সিকো-ইকুয়েডর এবং ইংল্যান্ড-কঙ্গোর মধ্যকার জয়ীদের মধ্যে। সেই পর্ব পেরোলেই সেমিতে পোঁছাবে ব্রাজিল।

সেমির সেই ম্যাচটি ১৪ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় গড়াবে। যদি ব্রাজিল বা আর্জেন্টিনা সে পর্যন্ত পৌঁছায়, তাহলে দুদলের একটির সাথে ফাইনালে দেখা হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের। যা তখনই ঘটবে, পর্তুগিজরা যদি নিজেদের ব্রাকেট থেকে জিতে ফাইনালে আসতে পারে। সেক্ষেত্রে ব্রাজিল-আর্জেন্টিনার ‘হয়ত হতে পারে সেমি’র জয়ী দলটিকে পর্তুগাল পাবে শিরোপামঞ্চে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিললিড ২০২৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাঁচাবাজার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা করের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বেতন ও আয় করমুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ২৯, ২০২৬

জাপানের বিপক্ষে ব্রাজিলের একাদশ এমন হচ্ছে?

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT