চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান পোশাকের নয়, চলচ্চিত্রের উৎসব: নন্দিতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ২২, মে ২০২৩
বিনোদন
A A

‘কান চলচ্চিত্র উৎসব নাকি ফ্যাশন শো?’ সম্প্রতি এমন প্রশ্নই তুলছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এবার একই প্রসঙ্গ নিয়ে প্রশ্ন তুললেন ৪ বার কান উৎসবে অংশ নেওয়া বলিউডের অন্যতম মেধাবী অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস।

গেল কয়েক বছর থেকেই রুপালি জগতের তারকাদের সুন্দর, জমকালো সব সাজের ফ্যাশন এবং সঙ্গে ক্যামেরার লেন্সের ঝলকানিতে আলোকিত কান চলচ্চিত্র উৎসব। পোশাকের জাঁকজমকে ইতোমধ্যেই সাড়া তুলেছেন বলিউডের ঐশ্বরিয়া রাই বচ্চন, সারা আলি খান, ম্রুণাল ঠাকুরের মতো তারকারা।

তবে তাদের চমক তোলা সাজপোশাকেই এবার বিরক্ত ‘মান্টো’ খ্যাত পরিচালক নন্দিতা দাস। ‘বিদ্রুপ’ করে এই নির্মাতা বলেছেন, “মানুষ ভুলতে বসেছেন, কান পোশাকের নয়, চলচ্চিত্রের উৎসব”।

জানা গেছে, এবছর কানের ৭৬তম উৎসবে পা রাখেননি নন্দিতা দাস। সোশ্যাল মিডিয়ায় ‘কান’র অজস্র ছবির ‘সুনামিতে’ তার মনে পড়ছে অতীতের কান স্মৃতি, যা নন্দিতা শেয়ার করেছেন সবার সঙ্গে।

ইনস্টাগ্রামে ‘কান’র ঝুলি থেকে বেশ কিছু পুরনো ছবি পোস্ট করেছেন নন্দিতা। সে সব ছবিতে দেশি-বিদেশি তারকা বন্ধুদের সঙ্গে নন্দিতাকে পাওয়া যায় জৌলুসহীন সাজে। পুরনো উৎসবের দিনগুলোয় নন্দিতা পরেছেন শাড়ি, সঙ্গে হালকা হালকা গয়না ও যৎসামান্য রূপটান।

ছবির ক্যাপশনে নন্দিতা লিখেছেন, “খুব মিস করলাম এ বছরের কান। তবে লোকে মাঝেমাঝে ভুলে যায় যে এটা চলচ্চিত্রের উৎসব, পোশাকের নয়!”

Reneta

তিনি আরও লিখেছেন, “ কানে সব সময় শাড়িই পরেছি। তা নিয়ে চর্চাও হত, আমি নাকি একমাত্র তারকা যে শাড়ি পরে কান-এ আসে। আমার তো ভারতীয় পোশাক-পরিচ্ছদেই সুবিধা। সাদামাঠা, সহজ আবার রাজকীয়। পরা এবং খোলা দু’টোই সুবিধের!”

চলতি বছর ভারতীয় ছবি হিসাবে কান চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’, কানু বেহলের ‘আগ্রা’র মতো ছবি। তবে এই দুই ছবির কলাকুশলীকে এখনও তেমন ভাবে দেখা যায়নি কানের লাল গালিচায়। তবে কি ভারতীয় ছবি আদৌ জায়গা পাবে কানে? নাকি তারকাদের ফ্যাশনেই আটকে থাকবে ভারতীয় বিনোদন জগতের দৌড়?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কান চলচ্চিত্র উৎসবনন্দিতানন্দিতা দাসনির্মাতাফ্যাশনবিবেক অগ্নিহোত্রীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT