চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যারিসের পরাজয়ে বাইডেনকে দোষারোপ করলেন ন্যান্সি পেলোসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ০৯, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ন্যান্সি পেলোসি বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে মার্কিন পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র‌্যাট প্রার্থী কমলা হ্যারিসের পরাজয়ের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দোষারোপ করছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের সাবেক স্পিকার ও প্রভাবশালী ডেমোক্র্যাট ন্যান্সি পেলোসি। তিনি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন যদি আরও আগেই নির্বাচন থেকে সরে দাঁড়াতেন, তাহলে তার দল গত মঙ্গলবারের ভোটে আরও ভালো করতে পারতো।

শনিবার ৯ নভেম্বর নিউইয়র্ক টাইমস এর উদ্ধৃতি দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ‘ন্যান্সি পেলেসি বলেন, প্রেসিডেন্ট আগে সরে গেলে হয়তো অন্য প্রার্থীরা নির্বাচনের দৌড়ে আসতো।’

প্রতিবেদনে বলা হয়, শুরুর কয়েক মাস ধরে প্রচারণা ও বিতর্কে অংশ নেয়ার মাধ্যমে দলীয় মনোনয়ন নিশ্চিত করার সুযোগ পায় দল। সাধারণত ক্ষমতাসীন প্রেসিডেন্ট নির্বাচন করলে দল প্রাইমারির আয়োজন করে না এবং সে কারণে জো বাইডেন যখন দ্বিতীয়বারের মতো নির্বাচন করার ঘোষণা দেন তখন তার দল আর অন্য কাউকে বিবেচনায় আনেনি।

Banglabid

নির্বাচনের চার মাস আগে ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্ক বিপর্যয়ের পর বাইডেন যখন সরে দাঁড়ান, তখন দল দ্রুত ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে প্রার্থী করতে একমত হয়।

সে সময় দ্রুত হ্যারিসকে এনডোর্স বা প্রার্থী হিসেবে সমর্থন করেছিলেন জো বাইডেন। ন্যান্সি পেলোসি তারও সমালোচনা করেছেন। যদিও একই সঙ্গে বলেছেন তখন আর প্রাইমারি আয়োজন করা সহজ ছিল না।

পেলোসি অবশ্য বলছেন, তিনি বিশ্বাস করেন কমালা হ্যারিস প্রাইমারিতে ভালো করতেন এবং শক্তিশালী অবস্থান নিয়ে বের হয়ে আসতেন। তিনি এও মনে করেন এর মধ্য দিয়ে অন্য ডেমোক্র্যাট প্রার্থীও পাওয়া যেত যারা ভালো নমিনি হতে পারতেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ন্যান্সি পেলোসিপ্রেসিডেন্ট জো বাইডেনবাইডেনকে দোষারোপহ্যারিসের পরাজয়
শেয়ারTweetPin

সর্বশেষ

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT