টি-টুয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন নামিবিয়ার জ্যান নিকোল লফটি-ইটন। ত্রিদেশীয় সিরিজে নেপালের বিপক্ষে নেমে ৩৩ বলে সেঞ্চুরি করে আগের ৩৪ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙেন এ বাঁহাতি ব্যাটার। টি-টুয়েন্টিতে আগের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল নেপালের কুশল মাল্লার।
ঘরের মাঠে নেপালের বিপক্ষে খেলতে নেমে এক বল আগে মাল্লার রেকর্ড ছুঁয়ে ফেলেন ইটন। ৩৬ বলে ১০১ রান করে আউট হন এই ব্যাটার। ইনিংসে ছিল ১১টি চার এবং ৮টি ছক্কার মার। চার এবং ছক্কা থেকে আসা ৯২ রান টি-টুয়েন্টিতে করা একজন ব্যাটারের বাউন্ডারি থেকে আসা সর্বোচ্চ।
ইটনের ব্যাটে ভর করে নির্ধারিত ওভার শেষে ২০৬ রান তোলে নামিবিয়া। ১৮৬ রান করে ২০ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দলটি। ঝড়ো সেঞ্চুরির পাশাপাশি ২৯ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন এ অলরাউন্ডার।
২০২৩ সালে হংজুতে এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন নেপালের মাল্লা। ওই ম্যাচে দিপেন্দ্র সিং ৯ বলে ফিফটি তুলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন। ইটন যখন এ কীর্তি নিজের করে নেন তখন মাল্লাও মাঠে ছিলেন।








