প্রবাস সংবাদ

কানাডায় বাংলাদেশের নতুন হাই-কমিশনার নাহিদা সোবহান

নাহিদা সোবহান, কানাডায় বাংলাদেশের নতুন হাই-কমিশনার. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় বাংলাদেশের নতুন হাই-কমিশনার নাহিদা সোবহান।. Channel i News – চ্যানেল আই নিউজ

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগ পেয়েছেন নাহিদা সোবহান। তিনি বর্তমানে জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন। কানাডায় ড. খলিলুর রহমানের পরিবর্তে নতুন হাই-কমিশনার হবেন নাহিদা।

বুধবার ২৯ মে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চাকরি জীবনে নাহিদা সোবহান রোম, জেনেভা ও কলকাতা মিশনে কাজ করেছেন। তিনি জাতিসংঘ ও মানবাধিকার উইংয়ের মহাপরিচালকের পাশাপাশি বহুপাক্ষিক অর্থনীতিবিষয়ক শাখার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাহিদা নেদারল্যান্ডসে পাবলিক ইন্টারন্যাশনাল আইন ও ফ্রান্সে আন্তর্জাতিক সম্পর্কের ওপর পড়াশোনা করেছেন।

তিনি দেশে এবং বিদেশে বেশ কয়েকটি পেশাদার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন ও বহু দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। নাহিদা সোবহান ইংরেজি ও ফরাসি ভাষায় পারদর্শী। তিনি আরবি ভাষাও শিখছেন।

বিষয়:কানাডা বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…