ক্রিকেট

ফাইনালে নাহিদের ২ উইকেট, হায়দরাবাদকে ১২৮ রানে থামাল পেশোয়ার

পেশোয়ার দলের ক্রিকেটাররা জয়ের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পেশোয়ার ক্রিকেট দলের খেলোয়াড়রা ফাইনালে নাহিদের ২ উইকেটের জন্য উদযাপন করছে, হায়দরাবাদকে ১২৮ রানে থামিয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পিএসএল ফাইনাল খেলতে বাংলাদেশ থেকে পাকিস্তানে ছুটে গিয়েছেন নাহিদ রানা। শিরোপা মঞ্চে আলো ছড়িয়েছেন টাইগার গতি তারকা। ৪ ওভারে ১ মেডেন আদায় করে ২২ রানে নিয়েছেন ২ উইকেট। পাশাপাশি ভালো করেছেন অ্যারন হার্ডি, নিয়েছেন ৪ উইকেট। তাতে ভর করে ফাইনাল মহারণে হায়দরাবাদ কিংসম্যানকে ১২৯ রানে গুটিয়ে দিয়েছে পেশোয়ার।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে হায়দরাবাদকে ব্যাটে পাঠায় পেশোয়ার। ১৮ ওভারে ১২৯ রানে অলআউট হয় তারা।

পেশোয়ারের হয়ে ফিফটি করেছেন সাইম আইয়ুব। ৫ চার ও ২ ছক্কায় ৫০ বলে ৫৪ রান করেন তিনি। এছাড়া মার্নাস লাবুশেন ১২ বলে ২০, হাসান খান ৭ বলে ১২ এবং মাজ সাদাকাত ৬ বলে ১১ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

হার্ডির ৪ উইকেট এবং নাহিদের ২ উইকেটের পাশাপাশি মোহাম্মদ বাসিত ও সুফিয়ান মুকিম নেন একটি করে উইকেট।

বিষয়:নাহিদ পিএসএল পেশোয়ার হায়দরাবাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…