চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ে দিলেন ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিকমাধ্যমে মেয়ের বিয়ের সুসংবাদ শেয়ার করেছেন নাঈম নিজেই।

তবে খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর মাহাদিয়ার বিয়ে সম্পন্ন হয়েছে। ঢাকার উত্তরায় পারিবারিক আয়োজনেই হয় এই বিয়ে। পাত্রের নাম ইহসান মনসুর চৌধুরী। মাহাদিয়া ও ইহসানের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল।

ইহসান মনসুর চৌধুরী সপরিবার সিডনিতে বসবাস করেন। মাহাদিয়া নাঈম কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সেখানে যাওয়ার আগেই তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

মেয়ের বিয়ের খবর জানিয়ে সামাজিকমাধ্যমে নবদম্পতির জন্য দোয়া চেয়ে নাঈম বলেন, আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা, ইহসান মনসুর চৌধুরীর সাথে আমাদের প্রিয় কন্যা মাহদিয়া নাঈমের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ঘোষণা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। জীবনের এই সুন্দর নতুন অধ্যায় শুরু করতে যাওয়া নবদম্পতির জন্য আমরা বিনীতভাবে সকলের দোয়া প্রার্থনা করছি।

অন্যদিকে শাবনাজ জানান, ভালো একটি পরিবারে মেয়েকে তুলে দিতে পেরে তারা স্বস্তিতে আছেন এবং নবদম্পতির সুখী দাম্পত্য কামনা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাঈম শাবনাজবিয়েমাহাদিয়া নাঈমলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT