চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা ওয়ানডেতে সৌম্য নয়, কেন নাঈম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ২৩, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সৌম্য সরকার ও নাঈম হাসান ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়ানডেতে বাইরে থাকা পাঁচজনকে ডাকা হয়েছে। দুবছর পর ডাক পেয়েছেন নাঈম শেখ। জায়গা হয়নি আরেক বাঁহাতি ওপেনার সৌম্য সরকারের। সেটির ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

টপঅর্ডার ব্যাটার নাঈম শেখ দুবছর আগে শ্রীলঙ্কার বিপক্ষেই সবশেষ খেলেছিলেন। লঙ্কানদের বিপক্ষেই আবারও সুযোগ পেলেন। অন্যদিকে সৌম্য কিছুদিন আগেও দলে ছিলেন, চোটে ছিটকে যান।

সৌমর না থাকা এবং নাঈমের ফেরা নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ বললেন, ‘নাঈম আমাদের দেখিয়েছে আমরা যেভাবে সাদা বলের জন্য ওপেনার চাই, সেভাবে সে ব্যাট করতে পারে। ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ব্যাট করেছে। আমাদের আরও একজন ব্যাটার আছে সৌম্য সরকার, যার আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর খেলার অভিজ্ঞতা আছে। তাকে পুরোপুরি সুস্থ হতে বাইরে রেখেছি, যাতে সে আরও ভালোভাবে ফিরে আসতে পারে।’

Banglabid

‘বিগত ১২-১৫ মাসে সৌম্য সরকার তিনটি চোটে ভুগেছে। গতবছর শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সময় এসিএল চোটে পড়েছিল। ওয়েস্ট ইন্ডিজ সফরে আঙুলের চোটে পড়ে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের জন্য তাকে বিবেচনায় রেখেছিলাম, তখন পিঠের ব্যথায় ভুগছিল। সঠিক সময়ে চোটমুক্ত হতে না পারায় সে খেলতে পারেনি। পাকিস্তানের বিপক্ষে আমরা তাকে দলে রাখতে পারিনি। আমরা চাই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠুক এবং বিবেচনায় আসুক।’

শ্রীলঙ্কায় প্রথম টেস্টে ড্রয়ের পর দ্বিতীয় টেস্টে নামার অপেক্ষায় বাংলাদেশ। ২ জুলাই তিন ওয়ানডের সিরিজে প্রথম ম্যাচ মাঠে গড়াবে, খেলা কলম্বোয়। দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই একই ভেন্যুতে। ৮ জুলাই সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে গড়াবে পাল্লেকেলেতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফনাঈমবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসশ্রীলঙ্কাসৌম্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবেক সিইসিকে হেনস্তার ঘটনার নিন্দা জানাই: পরিবেশ উপদেষ্টা

পরবর্তী

‘মানুষ তাকে নিঃশর্তভাবে ভালোবাসে—এটাই তার শক্তি’

পরবর্তী
বাংলাদেশি অভিনেত্রী ও গায়িকা চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মানুষ তাকে নিঃশর্তভাবে ভালোবাসে—এটাই তার শক্তি’

শাহরুখ খান ও ‘পাতাললোক’ অভিনেতা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের ইচ্ছায় 'কিং'-এ ‘পাতাললোক’ অভিনেতা!

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT