চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসরের ঘোষণা দিলেন কিংবদন্তি নাদাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
নাদাল টেনিস খেলোয়াড়, তিনি শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় চোটে আক্রান্ত হয়েছিলেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। এবার অবসরের ঘোষণা দিয়ে দিলেন স্পেন মহাতারকা। চলতি মৌসুম শেষেই ব্যাট তুলে রাখবেন ২২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। শেষবারের মতো তাকে টেনিস কোটে দেখা যাবে আগামী মাসের ডেভিস কাপে। স্পেনের মালাগায় ক্যারিয়ারের শেষ টুর্নামেন্টটি খেলবেন ৩৮ বছর বয়সী স্প্যানিশ টেনিস তারকা।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন নাদাল। বলেছেন, ‘আমি পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি। বাস্তবতা হচ্ছে, কয়েকটি বছর খুব কঠিন কেটেছে। বিশেষ করে শেষ দুই বছর। এমন সীমাবদ্ধতা নিয়ে আমি খেলা চালিয়ে যেতে পারব বলে মনে করি না।’

টেনিসের পুরুষ এককে সর্বকালের দ্বিতীয় সেরার খেতাব নিয়েই অবসরে যাচ্ছেন নাদাল। তার সামনে আছেন কেবল নোভাক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেনে ক্যারিয়ার জুড়ে দাপট দেখিয়েছেন নাদাল। টুর্নামেন্টটিতে সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন তিনি। একক লড়াইয়ে রেকর্ড শিরোপাধারী হয়ে খ্যাতি পেয়েছেন ‘কিং অব ক্লে’ নামে। রোলাঁ গারোঁয় ক্লে কোর্টে ১১৬ ম্যাচের মধ্যে ১১২টিতেই জিতেছেন স্পেন কিংবদন্তি।

ইউএস ওপেনে মোট চারবার চ্যাম্পিয়ন হয়েছিলেন নাদাল। গ্র্যান্ড স্লামের অন্য দুটি প্রতিযোগিতা অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনে দুটি করে শিরোপা জেতেন নাদাল। অলিম্পিকে একক ও যৌথ খেলায় সোনা জয়ের রেকর্ডও আছে নাদালের। স্পেনের হয়ে ৫ বার ডেভিস কাপের শিরোপা জিতেছেন। সবশেষ ২০১৯ সালে পঞ্চম শিরোপাটি জিতে স্পেন।

দীর্ঘদিন বিশ্ব টেনিসের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন নাদাল। ক্যারিয়ারে সবমিলিয়ে জিতেছেন ৯২টি শিরোপা। উম্মুক্ত যুগে যা পঞ্চম সর্বোচ্চ। সবশেষ ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেন জিতেছেন নাদাল। চোটের কারণে আর সাম্প্রতিক সময়ে সেভাবে আর ফিরতে পারেননি।

ট্যাগ: অবসরটেনিসডেভিস কাপনাদাললিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মমতাজের বিরুদ্ধে মানিকগঞ্জে হত্যা মামলা

পরবর্তী

সবজি-মাছ-মুরগির বাজার চড়া, কমেছে ডিমের দাম

পরবর্তী
বাংলাদেশের বাজারে সবজি বিক্রেতারা সবজি সাজাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সবজি-মাছ-মুরগির বাজার চড়া, কমেছে ডিমের দাম

নিহত-আহত জেলেদের উদ্ধার কাজে অংশ নেওয়া নৌবাহিনী সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার থেকে ফিরেছে নিহত-আহত জেলেসহ ৭২ মাঝি-মাল্লা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT