ফুটবল

রিয়ালকে বিদায় বলে দিলেন নাচো

নাচো রিয়াল জেতার পর উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাচো রিয়াল মাদ্রিদের জেতার পর উল্লাসে ভাসছেন, চারপাশে কনফেটি পড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২৩ বছর রিয়াল মাদ্রিদে থাকার পর বিদায় বলে দিলেন নাচো ফের্নান্দেজ। চুক্তির মেয়াদ শেষে নতুন গন্তব্যের পথে স্প্যানিশ ডিফেন্ডার। নতুন পথে ৩৪ বর্ষী তারকা খেলবেন সৌদি প্রো লিগের দল আল কাদসিয়াহর হয়ে।

রিয়ালের অধিনায়ক হয়ে নাচো গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার শিরোপা জিতেছেন। গত মাসে স্পেনের হয়ে জিতেছেন ইউরোর মুকুট। রিয়ালের ক্লাব হাউসে ব্যক্তিগত একটি অনুষ্ঠানে ভক্ত ও গণমাধ্যমে নিজের কথা তুলে ধরেছেন তিনি।

‘আমি যেমন সুন্দর বিদায় কল্পনা করেছিলাম, ঠিক তেমনই শেষ হয়েছে। অধিনায়ক হিসেবে চলে যাচ্ছি এবং ইউরোপিয়ান কাপের ১৫তম শিরোপা উঁচিয়ে ধরার সম্মান পেয়েছি।’

‘চলে যাচ্ছি, কারণ অন্য জায়গার অভিজ্ঞতা নিতে চাই এবং নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চাই। এমন একজন হিসেবে নিজেকে মনে করতে চাই যে, তরুণ বয়স থেকে নিজের সবকিছু ক্লাবের জন্য উজাড় করে দিয়েছে।’

নাচো ১০ বছর বয়সে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন। ২০১২ সালে আনুষ্ঠানিকভাবে রিয়ালে অভিষেক হয়। তিনি ২৬টি শিরোপা জিতেছেন, যার মধ্যে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা রয়েছে।

বিষয়:ইউরো-২০২৪ চ্যাম্পিয়ন্স লিগ নাচো রিয়াল স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…